ব্রাত্য রাইসু

nodi_png

নভেম্ভর ২৮, ২০১১
by ব্রাত্য রাইসু
0 comments

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বোট ১৪

চেয়ার বহনকারী দুই জন নারী চেয়ারের চেয়ে তারা ভারি দখিন দখিন লঘুপাতে গুরুকে দূরত্বে রেখে টো অ্যান্ড গোড়ালি যোগে রজ্জুসিঁড়ি বেয়ে চরের মাটিতে নামে তারা। হেথা গুরু বক্রাইলেন উপবেশনের ভঙ্গিতে… আর আর দুই উচ্ছ্বসিলা চেয়ারিলা তারা চেয়ার বাগাইয়া ধরে চেয়ার … Continue reading

নভেম্ভর ২১, ২০১১
by ব্রাত্য রাইসু
0 comments

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট ১২

অল্প অল্প দুলিতেছে সুন্দর জাহাজ শীতের বাতাসে কাঁপে ঊষাকালে ঘাড় কাৎ সুন্দর জাহাজ। জাহাজের যাত্রীদের মাটিহীন দিন আর ভাল্লাগতেছিল না তারা ভূমিস্পর্শ চায়। চরে ফুটলো কাশফুল, ঘাসফুল, কচুরিপানার ফুল শাদা ও বেগনিরঙে মোহনীয় অল্পস্বল্প চর সবুজের উপস্থিতি মাটি আর বালির … Continue reading

নভেম্ভর ২০, ২০১১
by ব্রাত্য রাইসু
Comments Off

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট ১৩

চরে নড়ে আলুপাতা কপিপাতা পুঁই শাক, লাল শাক, পিঁয়াইজের কলি তা দেখে তো বিমোহিত শহরের গ্রাম্য লোকগুলি তারা পুচ্ছ নাচায় আর বলে আঃ আঃ আঃ কী সুন্দর সবজি ফুটছে চরের মাঝখানে কী সবুজ, তাজা কিন্তু, বাতাসে নড়তাছে দ্যাখ জ্যান্ত সবজিগাছ! … Continue reading

নভেম্ভর ১৬, ২০১১
by ব্রাত্য রাইসু
0 comments

সকাল সাতটায়

হায় কেমন দুনিয়ায় আমি থাকি! হেথা কণ্ঠস্বর হইয়া লোকে দেখা দেয়, কথা বলে, হাসে ও ভ্রুকুটি করে আর এক সময় দেখাও দেয় না, তারা হাসেও না– তারা আর নাই। মনে করো সকাল বেলায় যদি ফোন ভাইব্রেশনে কাঁইপা উঠলো তুমি ভাবলা … Continue reading

নভেম্ভর ১৫, ২০১১
by ব্রাত্য রাইসু
1 Comment

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট ১১

ছোট্ট এক রাঙা ফুল জাহাজের পাশ দিয়া উইড়া যাইতে ছিল চামচাদের একজনায় অধিক উৎসাহে ধইরা ফেললো খপ করিয়া নিয়া আইলো সভাসদস্থলে বললো, “এইটা–এইটা কোনো গোপন ক্যামেরা– দ্রোন ফুল পাঠাইছে সিআইএ নিশ্চয়ই, আমাদের প্রাইভেসির বারোটা বাজতেছে!” নরম রোদের মইধ্যে বারোটা বাজার … Continue reading

nodi_3jpg

নভেম্ভর ১৪, ২০১১
by ব্রাত্য রাইসু
0 comments

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট (১০)

ওরে আগুন আমার ভাই… –রবীন্দ্রনাথ ঠাকুর অকস্মাৎ বজ্রপাত আগুন ছড়ায়ে গেল কাঠের নৌকায় ধাপে ধাপে প্রথমে তো খাক হইল অগ্রভাগগুলা গুরুর নিশান যথা যেথা আগুন জ্বলতে থাকতো অহোরাত্র বেলজিয়াম গ্লাসে তৈরি গ্যাসের চুলায় বহ্নিদ্বারা আহ্নিকাদি সারা হইত তাতে মই দিয়া … Continue reading