ব্রাত্য রাইসু

মে ১৫, ২০১২
by ব্রাত্য রাইসু
Comments Off

২৯ জুলাই থেকে

যেমন গাছের পাতা তুমি পাশ দিয়ে যাও তারা চমকে ওঠেন।   আমি তোমার পাশে বসতে চেয়েছিলাম ২৯ জুলাই থেকে– তা কি গণ্য হবে?   নাকি চমকলাগা পাতা পাতা পাতাই আমার হতে হবে ওগো বিলম্বিনী?   ১৫/৫/২০১২  

মে ৬, ২০১২
by ব্রাত্য রাইসু
Comments Off

ভ্রূকুটি

যদি একবার সে তাকায় ভস্ম হয়ে যাই এ্রই দুপুর বেলায় তার ঘরে ফ্যানের বাতাসে যেন উড়ে যাবো জানালার ফাঁকে গাছে কাকের বাসায় আমি নাই শুধু কিছু ছাই! ৮ এপ্রিল ২০১২

মে ৩, ২০১২
by ব্রাত্য রাইসু
Comments Off

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বোট ১৭

টক শো শুনতে ছিল রেকর্ডেড উন্নয়নকর্মী এক চরপ্রান্তে ওই দিকে কাফিলা জঙ্গলখানি যেথা থেমে গেছে…। সে তো মাদুর বিছাইয়া চক্ষুদ্বয় মুঁইদা টুঁইদা অতিশয় মগ্ন হইয়া শুনতে ছিল নূরুল কবীর নাকি তানিয়া আমীর না সৈয়দ আবুল মকসুদ কিংবা আসিফ নজরুল কিন্তু … Continue reading

মে ৩, ২০১২
by ব্রাত্য রাইসু
Comments Off

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বোট ১৬

“কিছুই যায় না বলা যা বলি তা বইলা দেখি আগেও তো এই কথা বলছি বহুবার।” “গুরু তা কি সমস্যার? পুরানা কথাই যদি নতুন ভঙ্গিতে বলা সেও তো নতুন কথা তার তোও মূল্য অনিবার।” “কী কারণে অনিবার কইলা কও তো? কী … Continue reading

এপ্রিল ১, ২০১২
by ব্রাত্য রাইসু
Comments Off

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট ১

পরিবৃত চামচা অবস্থায় গুরুর দুইটি দিন নদীমধ্যে যায় কী খান কী খান না গুরু ভাবিয়া তৎপর লঘিষ্ঠ মহর্ষিবৃন্দ স্ফারিত-অন্তর নদীমধ্যে হাঁটুজল তাহে ডিংগা জাহাজসমান ভাসে না তো উড়ে চলে চলে নানহা আহার্যসন্ধান কিছুই খান না গুরু নিতান্তই বায়ুভূক তিনি কোনো … Continue reading

মার্চ ২০, ২০১২
by ব্রাত্য রাইসু
Comments Off

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বোট ১৫

বলে… যেই গুরু বসতে যান দুই দুইটা চেয়ার বসাইয়া দেয় তারা ফলে গুরু কিংকর্তব্যবিমূঢ় না হইয়া আলতো ভাসমানতার সঙ্গে আলগোছে শুইতে যান এক চেয়ারে দুইটা ঠ্যাং এক চেয়ারে মাথা   কিন্তু এই হুগনা চরে কাঠের চেয়ারে বালিশ লাগানো নাই গুরুমুণ্ডু … Continue reading

ফেব্রুয়ারী ২০, ২০১২
by ব্রাত্য রাইসু
0 comments

কবিতার সমসাময়িক

কবিতায় আমার সমসাময়িক কারা এই লইয়া একটু ভাবনা ভাবলাম। এই যে নব্বই দশক কী আশি দশক বা শূন্য বলেন, আমি কি এদের কবি হিসাবে দেখতে পাই? পাই না। বরং ভারতচন্দ্র বলেন, মধুসূদন বলেন, রবীন্দ্রনাথ কী জীবনানন্দ বা শক্তি চট্টোপাধ্যায় বা … Continue reading

ফেব্রুয়ারী ১৭, ২০১২
by ব্রাত্য রাইসু
1 Comment

ওই পেনসিল ওই চেয়ারের

এই স্ট্যাডলার টুবি পেনসিল যদি চেয়ারের থেকে পড়ে যায় তবে জোনাকি তুই কখন এলি বল তো ওই চেয়ারের থেকে পেনসিল যদি পড়ে যায় নিচে শিক্ষক- প্রায় কবিরা তা কি খেয়েখুয়ে ধুয়ে ফেলবেন? নাকি কাঠগুলা কিছু রাখবেন। সব পেনসিল যদি খাওয়া … Continue reading

nodi_png

নভেম্ভর ২৮, ২০১১
by ব্রাত্য রাইসু
0 comments

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বোট ১৪

চেয়ার বহনকারী দুই জন নারী চেয়ারের চেয়ে তারা ভারি দখিন দখিন লঘুপাতে গুরুকে দূরত্বে রেখে টো অ্যান্ড গোড়ালি যোগে রজ্জুসিঁড়ি বেয়ে চরের মাটিতে নামে তারা। হেথা গুরু বক্রাইলেন উপবেশনের ভঙ্গিতে… আর আর দুই উচ্ছ্বসিলা চেয়ারিলা তারা চেয়ার বাগাইয়া ধরে চেয়ার … Continue reading

নভেম্ভর ২১, ২০১১
by ব্রাত্য রাইসু
0 comments

নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট ১২

অল্প অল্প দুলিতেছে সুন্দর জাহাজ শীতের বাতাসে কাঁপে ঊষাকালে ঘাড় কাৎ সুন্দর জাহাজ। জাহাজের যাত্রীদের মাটিহীন দিন আর ভাল্লাগতেছিল না তারা ভূমিস্পর্শ চায়। চরে ফুটলো কাশফুল, ঘাসফুল, কচুরিপানার ফুল শাদা ও বেগনিরঙে মোহনীয় অল্পস্বল্প চর সবুজের উপস্থিতি মাটি আর বালির … Continue reading