হে ভাস্কর্য, তুমি কি মূর্তি? (২০০৮)
সিরাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘যারা বাউল ভাস্কর্য ভেঙেছে, তারা সেটিকে মূর্তি হিসেবে উল্লেখ করেছে। কিন্তু একে মূর্তি হিসেবে উল্লেখ করে শিল্পকে অপমান করা হয়েছে।’ (পি আলো) হাঃ হাঃ হাঃ। (হাসলাম একটু) 🙂
সিরাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘যারা বাউল ভাস্কর্য ভেঙেছে, তারা সেটিকে মূর্তি হিসেবে উল্লেখ করেছে। কিন্তু একে মূর্তি হিসেবে উল্লেখ করে শিল্পকে অপমান করা হয়েছে।’ (পি আলো) হাঃ হাঃ হাঃ। (হাসলাম একটু) 🙂
অতীতের বর্তমানময়তাই প্রতিষ্ঠানের মূল্য তৈয়ার করে। এজন্যই কেউ যখন বর্তমানে আছে সে তখন কোনো প্রতিষ্ঠানে নাই।
সো, বাদবাকি দিনগুলিতে নজরুল ভাইয়াকে সুফিয়া কামালের স্নেহ সহকারেই টিকিয়া রহিতে হবে মনে হয়। তাতেও যদি তিনি রবীন্দ্রনাথের সমান হন তাই হবে আমাদের বড় প্রাপ্তি।
ফারজানা কবির রিতা নিজের আত্মহত্যার আগে তার দুই সন্তানরে আত্মহত্যায় রাজি করায়ছিলেন কিনা? যদি করাইয়া থাকেন তাইলে তিনি জোড়া খুনের আসামী।
গ্যাসপূজার বা অগ্নি উপাসনার কাম সরকারের না। বিপুল গ্যাস অপচয় কইরা গভমেন্ট পাবলিকরে বলে রান্নার পরে গ্যাসের চুলা বন্ধ রাখুন। আশ্চর্য!
এগুলা রাষ্ট্রনিয়ন্ত্রিত বিদ্যালয়ের গইড়া দেওয়া কুসংস্কার। যত ঝাইড়া ফেলানো যায় ততই মঙ্গল।
কম্যুনিস্টগো দেখেন, মনে হবে ছাত্রশিবিরের মার্ক্সবাদী শাখা। বাউলরা ইয়াং বাঙালিয়ানা অলাদের ধামাধরা। নারীবাদীরা–বেগম রোকেয়া এক এক জন। উচ্চ ভাব, উচ্চ বংশ, অদৃশ্য ধর্মভাব দিয়া নারীত্বরে পুরুষত্ব দিয়া গোছাইয়া রাখছে।
উপসনালয়ে—তথা সেক্যুলার উপাসনালয়ে—যথা শহীদ মিনারে—জুতা হাতে ঘুরতে হবে। সেক্যুলাররা এই ধর্মীয় কেতা রপ্ত করলেন কেন?