দেখা গেল, সঠিকতার বা অভ্রান্ততার অধীনতা মাইনা নিতেছে সাবজেক্টিভিটি! আর তাইলে সাবজেক্টিভ বইলা কিছু থাকতেছে না।
আঞ্চলিক ভাষা বলতে কিছু নাই। আঞ্চলিক ভাষাকে স্বীকার করার অর্থ হচ্ছে রাষ্ট্রকে স্বীকার করা।
রবিবাবুর রাজা নাটকে লাদেন হুগো শ্যাভেজের নামও নেয়া হইছে। নানা এই কালের সরঞ্জাম ঢুকছে নাটকে। তবে মোবাইল ফোন বোধহয় নাই।
কেন গুরুত্বপূর্ণ কইরা তোলা সাংবাদিক তথা লেখকরা প্রকাশকের মেয়ের বইয়ের মোড়ক উন্মোচনের সংবাদভাষ্য লিখতে রাজি হইল না।
উপসনালয়ে—তথা সেক্যুলার উপাসনালয়ে—যথা শহীদ মিনারে—জুতা হাতে ঘুরতে হবে। সেক্যুলাররা এই ধর্মীয় কেতা রপ্ত করলেন কেন?
মতি ভাইরে প্রশংসা করি উনি কার্টুনিস্টের ‘দোষ’ নিজের কানধে নেন নাই।
জাতিঘৃণা বা এথনিক ক্লিনিজং-এ যারা খুশি বিশ্বাস রাখতে পারেন; আমি তাদের সঙ্গে নাই।
আল মাহমুদকে যোগ্য সম্মান না দেওয়াটা শামসুর রাহমান ও তার সময়ের কবিদের বড় প্রতারণা।
পত্রিকা সাংবাদিক তথা সম্পাদকরা মনে করে দরিদ্র বাস শ্রমিকরা টেকা পাইলেই মাইরা দিব! / ব্রারা ২০০৭