প্রমিত, অপ্রমিত, ফাইজলামি ও ভাবগাম্ভীর্য নিয়ে কুতর্ক উইথ ফরহাদ মজহার, সাল ২০১৪ টু ২০১৮
“ভাষায় ফাইজলামি খারাপ না, কিন্তু ব্যক্তিতান্ত্রিক বিকার থেকে বাংলা সাহিত্যকে মুক্ত করা গুরুত্বপূর্ণ একটা কাজ।”—ফরহাদ মজহার
“ভাষায় ফাইজলামি খারাপ না, কিন্তু ব্যক্তিতান্ত্রিক বিকার থেকে বাংলা সাহিত্যকে মুক্ত করা গুরুত্বপূর্ণ একটা কাজ।”—ফরহাদ মজহার
লেখারে যে ‘খাওয়া’ বলার রেওয়াজ নাই তার কারণ ‘লেখা’ ‘খাওয়া’র সমার্থক এখনও হইয়া ওঠে নাই।
এই দেশে বাংরেজি কোনো প্রবলেম না। ইংরেজি শিখাটাও অবশ্য দরকারি। ইংরেজির হাতে সকল দিয়া গোলাম হইয়া বইসা থাকাটাই সমস্যার।
উনি banglay ইংরাজির মিশ্রণ ঘটান না। ইংরাজিতে অবশ্য উনি কেন, কেউই বাংলার misron ঘটায় না।
আন্তর্জাতিকতা বা খ্রীস্টিয় টাইম সেন্স থাকনের কারণে ভাষা সৈনিকদের প্রশংসা করতে হয়; তারা এই দিবসরে ৮ই ফাল্গুন বানায় ফেলেন নাই।
গানটা শুনলেই মনে হয় অশিক্ষিত লোকদের ভাষা আন্দোলনে শহীদ হওয়ার জন্য ডাকা হইতেছে।
১৯৭১ রাজনৈতিকভাবে অধিকতর বিপ্লবী আন্দোলন। রাষ্ট্র ভাইঙ্গা নতুন রাষ্ট্র গড়ার আন্দোলন।… ১৯৫২-র ভাষা আন্দোলনের অর্থ রাষ্ট্র টিকাইয়া রাখার আন্দোলন।
আঞ্চলিক ভাষা বলতে কিছু নাই। আঞ্চলিক ভাষাকে স্বীকার করার অর্থ হচ্ছে রাষ্ট্রকে স্বীকার করা।
আপনাদের বুঝি দরকার শিক্ষিত চাকর, শিক্ষিত রিকশাঅলা, শিক্ষিত বেকার—যারা দিবাকালে বর্ণজ্ঞানের জোরে প্রথম আলো পত্রিকা পইড়া জগত আলোকিত করবে?!
আব্দুল হাকিমের আমলে যে পাবলিকে খালি এক বাক্য কয় নাই এক ভাষায় দিন গোঁয়ায় নাই সেইটা মানুষের সাধারণ বোধের উপরে স্বস্তি জাগায়।